• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • কুলিয়ারচর

কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৬, ১১:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে যাচ্ছিল ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামিয়ে বাতাস দেওয়া হচ্ছিল।

এ সময় পেছন থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান। পরে ট্রাকের নিচ থেকে পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, পিকআপের চাকায় বাতাস নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন

মৃত্যুর আগে ভিডিও বার্তায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করলেন গৃহবধূ

ঝালকাঠি পৌর ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ

​​​​​​​রাজাপুরে গৃহবধূর মৃত্যু, নির্যাতনের অভিযোগে স্বামী পলাতক

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএম/

  • সড়ক দুর্ঘটনা
  • কিশোরগঞ্জ
  • পুলিশ নিহত
এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জে প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জে প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান
কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান
কটিয়াদীতে উচ্চচাপের গ্যাস লাইনে লিকেজ, অবৈধ সংযোগের আলামত
কটিয়াদীতে উচ্চচাপের গ্যাস লাইনে লিকেজ, অবৈধ সংযোগের আলামত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।